Sylhet Today 24 PRINT

সিলেট পরিচ্ছন্ন করলো ‘পরিবর্তন চাই’

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

'দেশটাকে পরিষ্কার করি' এই শ্লোগান নিয়ে সলেট নগরীতে সচেতনামূলক পরিচ্ছন্নতা অভিযান চালালো 'পরিবতন চাই'। শনিবার বিকেল ৪ টায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে নগরীর চাঁদনিঘাটে গিয়ে শেষ হয়।

পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে নাগরিকদের মধ্য সচেতনা গড়ে তুলতে দেশব্যাপী এ কর্মসূচী অংশ হিসেবে সিলেটকে পরিচ্ছন্ন করলো স্বেচ্ছাসেবী সংগঠন 'পরিবর্তন চাই'।

বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক তরুণ তরুণী স্বপ্রণোদিত হয়ে সড়কের আবর্জনা পরিষ্কারের এই কর্মসূচীতে অংশ নেয়। এসময় সাধারণ মানুষদের অনেকেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্বজনা পরিষ্কারে শরিক হন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সন্ধ্যায় চাঁদনী ঘাটে সমাবেশ করে পরিবর্তন চাই।

পরিবর্তন চাই'র চেয়ারম্যান ফিদা হক জানান, গণসচেতনতা তৈরি করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচী পালন করছেন তারা। সিলেটের আগে ঢাকা, খুলনা, খুলনা, বরিশাল ও রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এ বছর ৩১ ডিসেম্বরে পরিবর্তন চাই এর উদ্যোগে নুন্যতম এক লক্ষ স্বেচ্ছাসেবীকে নিয়ে ৬৪টি জেলাতেই দেশটাকে পরিষ্কার করি দিবস পালন করা হবে বলে জানান ফিদা।

কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। পরিবর্তন চাই এর সহ প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি শহীদুল ইসলাম কাজলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের চীফ কনজারভেন্সী অফিসার হানিফুর রহমান, সিলেট সাইক্লিং কমিউনিটি এর আরিফ আক্তারুজ্জামান, ক্রিটিকাল মাস সিলেট এর খান মো: ফরিদ উদ্দিন।
এরপর পরিবর্তন চাই এর সভাপতি ফিদা হক প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে একটি স্মারকলিপি পড়ে শোনান। সবশেষে প্রধান নির্বাহী কর্মকর্তা সমাপনী বক্তব্য রাখেন এবং অভিযাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন।

ফিদা হক তাঁর স্মারকলিপিতে সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে যে সুপারিশগুলো তুলে ধরেন সেগুলো হলো: ফুটপাথ বা রাস্তার ধারে ময়লা না ফেলার ক্ষেত্রে সচেতনতা তৈরী, রাস্তার ধারে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা, দোকানদার ভাইদের রাতের বদলে সকালে দোকান পরিষ্কার করে সরাসরি রাস্তায় ময়লা ফেলা বন্ধ করা, রাস্তায় ময়লা ফেলাকে নিরুৎসাহিত করতে আইনী ব্যবস্থার প্রয়োগ করা এবং সিটি কর্পরেশনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা করা। তিনি এ বিষয়গুলোতে মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষন করেন।


প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে পরিবর্তন চাই ও অভিযাত্রীদের অভিনন্দন জানিয়ে স্মারকলিপিতে উল্লেখিত প্রতিটি বিষয়ে বিশেষ উদ্যোগ নেবার প্রতিজ্ঞা করেন। তিনি জানান, যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে শহরের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। তিনি সকলকে পরিবর্তন চাই এর সকল উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। বিশেষ করে সুরমা নদীতে চলমান নৌযান মালিক ও ব্যবস্থাপকদের সুরমা নদীতে ময়লা না ফেলার আহবান জানান। তিনি পরিবর্তন চাইকে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিতেও বিশেষ করে অনুরোধ জানান। তিনি “দেশটাকে পরিস্কার করি দিবস” এর সফলতা কামনা করে এতো সক্রিয় অংশগ্রহনের সম্মতিও জানান।

 

সিলেটে 'দেশটাকে পরিষ্কার করি' অভিযানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এক্স ক্যাডেট ফোরাম, রোটারেক্ট ক্লাব অব শাহজালাল ইউনিভার্সিটি, ইয়ুথ স্টাফ, গ্রীণ এক্সপ্লোল সোসাইটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সাইক্লিং কমিউনিটি, অল ক্যাডেট কলেজ ক্লাব, স্বপ্ন ব্লাড ফাইটার এবং সাধারণ জনগন অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.