দিরাই প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৯
সুনামগঞ্জের দিরাইয়ের ডাকাত সরদার আব্দুল মালেক (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আকিলশাহ বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মালেক উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের সাহেব আলীর পুত্র।
মালেকের বিরুদ্ধে দিরাই থানার একাধিক মামলা রয়েছে। একটি মামলার তদন্ত কর্মকর্তা দিরাই থানার এসআই টান্টু সাহা ডাকাত মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুবক্কর সাগরের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলারও অন্যতম আসামী মালেক কুখ্যাত ডাকাত বলে জানান এলাকাবাসী।
দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম ডাকাত মালেককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।