Sylhet Today 24 PRINT

নগরী থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ফুটেজ দেখে আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর সুবিদবাজারস্থ ফিজা এন্ড কোং এর সামন থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।

রোববার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় এক অভিযান চালিয়ে মদিনা মার্কেট থেকে সিএনজিসহ এই চোরকে আটক করা হয়।

জানা যায়, মোটরসাইকেলের মালিক তাসনিম হাসান নামের একজন আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সুবিদাবাজারস্থ ফিজা এন্ড কোং এর সামনে মোটরসাইকেল রেখে হোসেন টাওয়ারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। পরে তিনি বিকেল ৪টার দিকে এসে দেখেন নির্দিষ্ট স্থানে তার গাড়িটি নেই। অনেক খোঁজাখুঁজির পর গাড়িটির কোন সন্ধান না পেয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন।

পরে সিলেট কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঐ স্থানের সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক অভিযান চালান। সন্ধ্যার দিকে মদিনা মার্কেট থেকে ওই চোরচক্রের একজন সদস্যকে সিএনজিসহআটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

সিলেট কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। পরে স্থানীয় একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে একটি সিএনজিসহ চোরচক্রের ঐ সদস্য আটক করি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.