নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০১৯
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হিসেবে যোগ দিচ্ছেন রাশেদুল ইসলাম। ৪ বছর মৌলভীবাজারে দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থল সিলেটে যোগ দিচ্ছেন মৌলভীবাজার জেলার এ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার।
রাশেদুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ‘দীর্ঘদিন মৌলভীবাজারে যেভাবে সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালন করেছি। প্রত্যাশা করছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হিসেবে যোগ দিয়ে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করতে পারবো।