Sylhet Today 24 PRINT

নগরীতে গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের সমাবেশ

ডেস্ক রিপোর্ট |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

গ্যাস বিদ্যুৎের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখাা গতকাল ১১সেপ্টেম্বর’১৫ বিকালে সুবিদবাজার এবং মদিনা মার্কেট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) এর সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, মোখলেসুর রহমান, উজ্জল রায় এবং অনিক ধর। সমাবেশ চলাকালীন সময়ে বিদ্যুত ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের প্রচারপত্র জনগনের মধ্যে বিলি করা হয়। এই দাবিতে কাজ করায় দলের কর্মীদের ধন্যবাদ জানান এবং আগ্রহের সাথে বক্তব্য শুনেন সবাই।

সমাবেশে বক্তরা বলেন, গত ৬ বছরে ৬ দফা বিদ্যুতের দাম বৃদ্ধির পর আবারো বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম এক ধাক্কায় ২৬.২৯% বাড়িয়েছে মহাজোট সরকার। বিশ্ববাজারে তেলের দাম কমছে কিন্তু বাংলাদেশে কমেনি। এমন এক সময়ে বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে যখন বাজারে দ্রব্যমূল্যবৃদ্ধির চাপে জনসাধারণ অতিষ্ঠ। এতে বেড়ে গিয়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। আগামী ডিসেম্বর মাসে আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী।

বক্তারা জনগনকে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তীব্রতর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.