তাহিরপুর প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে হাওরপাড়ের কৃষকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, তাহিরপুর সদর ইউপি চোয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
সোমবার সকাল ১১টায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান খসরুল আলম, আবুল কাশেম, আজহার আলী, আব্দুল জহুর, উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আখঞ্জি প্রমূখ।