Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মেন্সট্রয়েশন সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সুরক্ষিত থাকুক আমার মা-বোন’ এই শ্লোগান নিয়ে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থী মেয়েদের মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম।

সংগঠনের গার্স গাইডস সম্পাদক মাধুরী মজুমদার ও সহকারী শিক্ষিকা দীপ্তি রাণী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর সভাপতি নিলুফার জেসমিন মুক্তি, সহসভাপতি ইসমত আরা মুন্নি, সাধারণ সম্পাদক শাহরিন সুলতানা সুমি, ট্রেজারার সুজিতা ভট্টাচার্য্য ও সদস্য সৈয়দা ইয়াসমিন আক্তার প্রমুখ।

নানা কারণে চা বাগানের মেয়েরা ও নারীরা সুরক্ষিত নয়। তাদের কথা ভেবেই ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার পক্ষ থেকে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শতাধিক ছাত্রীর মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা বৃদ্ধি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.