Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৯

গোয়াইনঘাটে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ভুট্টা, সরিষা, সূর্যমুখী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

উপসহকারী  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, সাবেক সভাপতি আব্দুল মালিক প্রমুখ।

অনুষ্ঠানে ৮৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.