Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ডাকাত গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৯

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে কামরুল ইসলাম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানা এলাকার শিবের বাজার থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।

এসআই জিশু দত্ত, এস আই আতিকুজ্জামান জুনেল, এস আই সুরঞ্জিত তালুকদারসহ একদল পুলিশ সদস্যরা এ গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণ করেন।

ধৃত কামরুল গোয়াইনঘাটের সতি এলাকার ইসরাক আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি,চুরিসহ দস্যুতার ঘটনায় মামলা নং-১৪(১১) ১৯সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শীবের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন গোয়াইনঘাট থানা পুলিশ। অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে টিম গোয়াইনঘাট থানার চলমান অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.