Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা আ’লীগের সভাপতি সাইফুল, শামীম সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে মুক্তিযোদ্ধা সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শামীম আহমদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দিনভর সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচিত করা হয়।

সভাপতি পদে সাইফুল আলম পেয়েছেন ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পেয়েছেন। এছাড়া আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৬ জন প্রার্থী ছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এডভোকেট শামীম আহমদ ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। এছাড়া রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন।

দক্ষিণ কুচাইস্থ একটি ইছরাব আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.