Sylhet Today 24 PRINT

১৩৫ বছর বয়সে মারা গেলেন ফেঞ্চুগঞ্জের তৈয়ব আলী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৯

না ফেরার দেশে চলে গেলেন দেশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুধিষ্ঠিপুর গ্রামের তৈয়ব আলী (মোহরী)।

সোমবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩৫ বছর। দেশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে তৈয়ব আলীকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিল বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন প্রোটাল। সংবাদটি প্রকাশের পর ফেঞ্চুগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ উনাকে দেখতে তার বাড়িতে যান। সে সময় তৈয়ব আলীর নাম গিনেস ওয়ার্ল্ড বুকে তালিকাভুক্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

তার জানাজা নামাজ উপজেলার ঘিলাছড়া শাহ সৈয়দ আলী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.