Sylhet Today 24 PRINT

শাহপরানে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৯

সিলেটের শাহপরান থেকে এজাহারভুক্ত পলাতক এক আসামিকে ৩ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শাহপরানের একটি হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুক মিয়া (৩৬) সিলেটের কোম্পানিগঞ্জের জালিয়ারপাড় গ্রামের শুকুর আলীর ছেলে।

র‍্যাব জানায়, আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.