Sylhet Today 24 PRINT

মহাজনপট্টি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর মহাজনপট্টি থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মন্টু রাহুল (২১) সিলেটের কাষ্টঘর সুইপার কলোনির কালু লালের ছেলে।

র‍্যাব জানায়, আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.