Sylhet Today 24 PRINT

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শনে সুনামগঞ্জ ডিসি

তাহিরপুর প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জরে তাহিরপুর উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরিদর্শন কালে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করনে এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে উপপরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (গোপনীয়) মো. রিফাতুল হক, তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.