সিলেটটুডে ডেস্ক | ২৬ নভেম্বর, ২০১৯
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় ‘মানবাধিকার সম্মেলন ২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রহমান সিদ্দিকী, জেলা লিগ্যাল এইড অফিসার, সিলেট । প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মো.আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সিলেটসহ গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে মহান মুক্তিযোদ্ধা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান ও সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসন এবং সামাজিক সংগঠনকে সম্মাননা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারকে আর্থিক অনুদানসহ ২০১৯ সালে তৃণমূলে মানবাধিকার কার্যক্রমে অবদান রাখায় সফল মানবাধিকার কর্মীদের বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট বিভাগর পরিচালক মো. রকিব আল মাহমুদ।