Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৩০ লাখ টাকার ভারতীয় নাসির বিড়ি ধ্বংস

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই পথে আসা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি আগুনে ধ্বংস করেছে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন।


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে বিভিন্ন সময় জব্দকৃত এসব বিড়ি ধ্বংস করা হয়।

৪৬ বিজিবির সহকারী পরিচালক মো. শাহজান আহমদ জানান, গত ২৯ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৪৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন বিওপি থেকে ভারতীয় নিষিদ্ধ ৪৭টি গাউডে ৫ হাজার ৯শ’ বান্ডিল নাসির বিড়ি জব্দ করে।

ধ্বংসকৃত এসব বিড়ির বাজার মূল্য ২৯ লাখ ৫২ হাজার ২শ ৫০ টাকা বলে বিজিবি কর্তৃক জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.