Sylhet Today 24 PRINT

নগরীর কুমারগাঁও বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের পথসভা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৯

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথসভা করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আশিদুর রহমান।

টিআই (প্রশাসন) মুহিবুর রহমানের সঞ্চালনায় পথসভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মিনিবাস শ্রমিক সমিতি সিলেট-সুনামগঞ্জ শাখার সভাপতি শাহ ফখরুল ইসলাম রুবেল, সিলেট মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেট-সুনামগঞ্জ শাখা বাস শ্রমিক সমিতির সভাপতি রণজিৎ দত্ত, নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

পথসভায় বক্তারা ট্রাফিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো এবং যাত্রী ও পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার না করতে অনুরোধ করেন। সড়ক পরিবহণ আইন-২০১৮ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধি নিয়ে আলোচনা করেন। বক্তারা চালক, হেল্পার, যাত্রী, পথচারী সবাইকে সড়ক পরিবহণ আইন-২০১৮ মেনে চলার অনুরোধ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.