গোয়াইনঘাট প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের হাজী মাহমুদ আলী সুপার মার্কেট উদ্বোধন হয়েছে। জাফলংয়ের মামার দোকান ও জাফলং বাজারের মধ্যখানে পশ্চিম লাখের পারে সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের পাশে এই মার্কেটের অবস্থান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বীর মুক্তিযোদ্ধা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু ফিতা কেটে এ মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বৃহৎ পরিসরের যাত্রা শুরু করা এ মার্কেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাছ, মাংস, শাক সবজিসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান রয়েছে।
পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই,মুক্তিযোদ্ধা মোকাদ্দস মিয়া, ইসমাইল হোসেন সুরুজ মিয়া, জাফলং ফয়জেআম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, যুবলীগ নেতা শেরগুল গুশাই, আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা নাজিম উদ্দিন ও ছাত্রদল নেতা ইউসুফ আহমদ।
অনুষ্ঠানে সমবেত ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাজী মাহমুদ আলী সুপার মার্কেটের স্থপতি রহমত আলী বাবুল বলেন, এলাকাবাসীর সেবার মানসিকতায় এ উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে এ মার্কেটের কার্যক্রম পরিচালিত হবে। তিনি এলাকার ও বহিরাগত কৃষকদের উৎপাদিত পণ্য কোন রখম ইজারা মুল্য ছাড়া বিক্রয় করার জন্য সুযোগ করে দেয়ার ঘোষণা দেন।