ডেস্ক রিপোর্ট | ১৩ সেপ্টেম্বর, ২০১৫
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস (যুগ্ম সচিব)-এর সিলেট জেলার সফরসূচী’র অংশ হিসেবে গতকাল শনিবার সকালে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে আসেন। সফরকালে তাকে ফুলেল শুভেচ্ছা এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন ও কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ।
অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহমুদ হোসেন শাহীন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক প্রমুখ।