Sylhet Today 24 PRINT

সিলেট জেলা-মহানগর আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন তারা।

আগামী ৫ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ দাশ, সদস্য আব্দুস সোবহান, বেলাল খান, আব্দুল হান্নান, আক্তার আজিজ, জালাল উদ্দিন কয়েছ, দেবাংশু দাস মিঠু, বদরুল হোসেন খান কামরান, গোলাম হোসেন চৌধুরী সাজন, আব্দুল আলীম তুষার, সাইফুল রহমান সাইফুল, সজল চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, কয়েছ উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.