ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০১৯
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭) ডিসেম্বর সকাল ৯টায় নবজাতকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মাইজগাঁও রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, সকালে রেললাইনের পাশে নবজাতককে মৃতদেহ পড়ে থাকতে দেখে ডিউটিরত লাইনম্যান আমাকে জানান। পরে সিলেট জিআরপি পুলিশকে খবর দিলে তারা এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
কে বা কারা এমন অমানবিক কাজ করেছে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।