Sylhet Today 24 PRINT

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে গৃহিণীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের গৃহিণীরা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন গৃহিণীরা।



এসময় গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত।  পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে বলেও জানান তারা।

মজুদদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন গৃহিণীরা। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.