Sylhet Today 24 PRINT

মাধবপুরে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার চিরবিদায়

মাধবপুর প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০) আর নেই। তিনি বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জয়পুর মসজিদ বাজার সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে মসজিদের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ,২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.