কমলগঞ্জ প্রতিনিধি | ২৮ নভেম্বর, ২০১৯
১৯৮৬ সালে ৬ মার্চ এসএসসি পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক শিক্ষক ধর্মঘট চলাকালে বিক্ষোভ মিছিল যাবার সময় পুলিশের গুলিতে নিহত হন শামছুদ্দিন শামছু।
তিনি মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পরে কয়েক বছর মাধ্যমিক শিক্ষক সমিতি ও এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয় শামছুর স্মরণ সভা করলেও পারিবারিক ছাড়া আর কেউ শহীদ শামছুকে স্মরণ করে না।
বুধবার (২৭ নভেম্বর) স্কুল ছাত্র শামছুর মৃত্যু দিবসকে ‘শহীদ শামছু দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের ও দিবসটি নিয়মিত পালন করার লক্ষ্যে কমলগঞ্জের শমশেরনগরে গঠন করা হয়েছে শহীদ শামছু স্মৃতি পরিষদ।
শামছুদ্দিন শামছুর বাসায় তার বড়বোন শামছুন নাহার (রুবিনা)-ও সভাপতিত্বে আলোচনা সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট শহীদ শামছু স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। শামছুন নাহারকে সভাপতি করে ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি সেলিম আহমদ ও হাজী তোয়াহিদ আলী। সহ সাধারণ সম্পাদক হলেন ফখর উদ্দীন (লাভলু) ও এলাইছ মিয়া চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন, জাকারিয়া আহমদ (সাকিব), খায়রুল আলম (টিটু), কামরুদ্দীন, শাওন চৌধুরী সায়েল আহমদ।