হবিগঞ্জ প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০১৯
জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার ভোরে এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
সকাল ৭ টায় সার্কিট হাউজের সামনে রাস্তা ঝাড়– শুরু হয়। একই সাথে হবিগঞ্জ সদর হাসপাতাল ও হবিগঞ্জ শহরের প্রধান সড়কে ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।
এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, তারুন্য সোসাইটি, জাগ্রত তরুন সংগঠনসহ হবিগঞ্জের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসক, পৌর মেয়র, পৌরকাউন্সলরসহ একটি দল পায়ে হেটে পুরো শহর প্রদক্ষিন করেন। এ সময় পরিচ্ছন্নতার নিয়মনীতি অমান্যকারীদের সতর্ক করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, মুজিব বর্ষ শুরু পূর্বেই পুরো জেলাকে পরিচ্ছন্ন করে তোলা হবে।