Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে আগুনে তুলা ও বিস্কুটের ৪টি গোদাম ভস্মিভূত

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৯

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের সরকারি খাদ্যগোদাম সংলগ্ন কয়েকটি গোদামে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন প্রায় দেড়ঘন্টা খানের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, একটি তুলার দোকান হতে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন অন্যান্য গোদামে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন আহমদ, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ নাসির উদ্দিন উদ্দিনসহ পুুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.