Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের খাসিয়া পুঞ্জিতে মানবাধিকার বিষয়ক সচেতনতামুলক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৯ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার বসবাসরত খাসি জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি'র' মানবাধিকার বিষয়ক কর্মসূচীর আয়োজনে ২৮-২৯ নভেম্বর দুদিন ব্যাপি নাহার-১, নাহার ২,চলিতাছড়া,ধনছড়া,ও জুলেখা পুঞ্জিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।

মানবাধিকার বিষয়ে খাসিয়া পুঞ্জির নারী-পুরুষদের মাঝে সচেতনতামূলক মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংস্থা অভিযান এর সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী তামলিমন বারে। এসময় আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং এবং প্রত্যেক খাসিয়া পুঞ্জির মান্ত্রী(গ্রাম প্রধান)গণ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.