Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা মামলা: আদালতে আরিফসহ ১৪ আসামী

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরীসহ ১৪ আসামীকে আদালতে হাজির করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে তাদের সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির করা হয়। আদালতে চাঞ্চল্যকর এই মামলাটির অভিযোগ গঠনের শুনানী চলছে।

এরআগে সিলেট সিটি করপোরশেনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতির কারণে ৯ দফা পিছিয়ে যায় মামলাটির অভিযোগ গঠন। এই মামলায় কারান্তরীন আরিফ অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ রবিবার সকালে আরিফ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার বহিস্কৃত মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ সকল আসামীদেরকেই আদালতে হাজির করা হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.