Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের তিন মাসের জেল

মাধবপুর প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে চুরিসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে ৩জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নাসিরনগর উপজেলার ধমন্ডল গ্রামের সৈয়দ আলীর ছেলে কালা মিয়া (৩০), একই গ্রামের হারুন মিয়ার ছেলে মাখন মিয়া(২৫) ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউস মিয়ার ছেলে আকসির মিয়া (৩২)।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, সাজাপ্রাপ্তরা চুরিসহ নানা অপরাধে জড়িত। ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.