Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের সাবেক শিক্ষক মবশ্বির আলী মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক মবশ্বর আলী মারা গেছেন। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। তার ছেলে কামরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মবশ্বির আলী স্যার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

শুক্রবার দুপুর ২টার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.