Sylhet Today 24 PRINT

অর্থাভাবে আটকে আছে ফুটবলার আমিনের চিকিৎসা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা দলের তরুণ ফুটবলার দক্ষিণ সুরমার কুচাই এলাকার জনতা ক্লাবের স্ট্রাইকার আমিনের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। দীর্ঘদিন থেকে পায়ের লিগাম্যান্টরি ইনজুরির কারণে মাঠ ছাড়া রয়েছেন প্রতিভাবান আমিন। তার চিকিৎসকেরা জানিয়েছেন আমিনের পায়ে অস্ত্রোপচার করতে হবে। এতে অনেক টাকা খরচ হবে।

এদিকে আমিনের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছেন তরুণ উদ্যোক্তা শাহরিয়ার রাসেল। সিলেট ড্রিংকিং ওয়াটার এর সত্ত্বাধিকারী শাহরিয়ার আহমেদ রাসেল আমিনুরকে ইতোমধ্যে আমিনকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন।

উল্লেখ্য, আমিন আহমদ সিলেট, চট্টগ্রাম ও ঢাকা ফুটবল লীগের হয়ে বিভিন্ন সময় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিভাবান এই খেলোয়াড় বিগত ১ বছর যাবত হাঁটুর ইনজুরির কারণে মাঠে পারফর্মেন্স থেকে বিরত আছেন। চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।

আমিনুর রহমানকে আর্থিক সাহায্য করতে পারেন এই বিকাশ নাম্বারে: আমিনুর রহমান- ০১৭৩১৭৫১৬৭৩

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.