Sylhet Today 24 PRINT

বাহুবলে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বাহুবল প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে সাবিরা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত মাদ্রাসা ছাত্রী উপজেলার সাতকাপন ইউনিয়নের করিমপুর রউফচাঁন বিবি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও করিমপুর গ্রামের আব্দুুর শরীফ এর মেয়ে।

জানা যায়, বহস্পতিবার সন্ধ্যায় সকলের অগোচরে সাবিরা খাতুন নিজ ঘরে বিষপান করে ছটপট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা দেখে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাবিরার অবস্থা আশংকাজনক হলে রাত সাড়ে ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.