Sylhet Today 24 PRINT

মনজুরুল আহসান খানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৯

সিপিবি'র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানসহ দেশের বিভিন্ন স্থানে বামজোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিটি পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব।

সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন সিপিবি নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র, সাতী রহমান, খায়রুল হাছান, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) নেতা মহিতোষ দেব মলয়, রেজাউর রহমান রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নৈশিন তাসনিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার জামালপুরে সিপিবি কেন্দ্রীয় উপদেষ্টার হামলা মনজুরুল আহসান খানের উপর শুধু নয় শেরপুর, কুমিল্লা, ঢাকায় সিপিবি'র পদযাত্রায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকার সূত্রাপুরে, বাসদের সমাবেশে পুলিশ-ছাত্রলীগ একের পর হামলা করছে। সারাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধি-দুর্নীতি-লুটপাট-সন্ত্রাসের প্রতিবাদে বামজোটের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে যখন প্রতিবাদ করছে তখন তাদের উপর এই হামলা। এই ধরনের হামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।

বক্তারা, মনজুরুল আহসান খান সহ সারাদেশে বামজোটের নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.