Sylhet Today 24 PRINT

সাংবাদিক মঞ্জুর আহমেদের পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৯

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর আহমদের পিতা ওসমানীনগরের রাইকদাড়া জামে মসজিদের সাবেক মোতোওয়াল্লি, সমাজসেবী হাজী রফিক মিয়া আর নেই।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় আমেরিকার নিউ ইয়র্কে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

সাংবাদিক মঞ্জুর আহমদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ নিউ ইয়র্ক সময় ১২টা ৩০ মিনিটে (বাদ যোহর) ব্রংকস পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.