Sylhet Today 24 PRINT

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় যুবলীগ আহ্বায়ক আহত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় ফয়েজ আহমদ (৩৮) নামের এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্ব শত্রুতার জের ধরে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী স্থানান্তর করা হয়।

এসময় আজির নামকের আরও এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, ঘটনাটির খোঁজ নিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.