Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেট নগরী থেকে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. লিপছন (৩৯) সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রামের প্রয়াত সমছু মিয়ার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.