Sylhet Today 24 PRINT

ছাতকে টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে টিলা কাটার অপরাধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কুমারদানি ও হাদাটিলায় অবৈধভাবে টিলা কাটা, পাথর মজুতকরণ ও পাথর বিক্রয়ের জন্য এ অভিযান চালানো হয়।

এ সময় এসব অপকর্মে জড়িত থাকার অপরাধে ফকিরটিলা গ্রামের প্রয়াত দানিশ আলীর ছেলে সাজিদুল ইসলাম (৩৭) কে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.