Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, শনিবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মোহনপুর এলাকায় অভিযান চালায়। তখন পরিত্যক্ত অবস্থায় এ মাদকগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.