Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে টিআইবির তথ্য মেলা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে স্থানীয় শহীদ আবুল হোসের মিলনায়তনে দিনব্যাপী তথ্যমেলা আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি এ মেলার আয়োজন করে।  

মেলার উদ্বোধন শেষে রবিবার বেলা ১১টায় এ উপলক্ষে শহীদ আবুল হোসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ড. আহমেদ উল্লাহ, পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অবসর প্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সনাক সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।
বক্তরা এসময় বলেন, তথ্য জানা জনগনের অধিকার। সাধারন মানুষের এই অধিকার সুপ্রতিষ্ঠিত করার লক্ষে কাজ করতে হবে সকলে মিলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.