Sylhet Today 24 PRINT

সিলেট জেলা মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। শনিবার নগরীর একটি রেষ্টুরেন্টের হলরুমে সিলেট বিভাগীয় মৎস্যজীবী দলের কর্মীসভায় ৩১ সদস্য জেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব।

৩ সদস্য বিশিষ্ট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হিসেবে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম তারেক কালাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে মালেক আহমদ মেম্বার ও মো: ইসলাম উদ্দিনের নাম ঘোষণা করা হয়। শীঘ্রই ৩১ সদস্যের নাম ঘোষনা করা হবে। এছাড়াও সিলেট জেলার আহ্বায়ক কমিটির নেতৃত্বে ও নির্দেশনায় অচিরেই জেলার সকল উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হবে।

কমিটি ঘোষণার সময় কর্মীসভায় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সিলেট জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ তাদেরকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম, সিলেট বিভাগীয় আহ্বায়ক জাকির হোসেন খান ও সদস্য সচিব নাজিম উদ্দিন নাজিম এবং সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য সিলেট জেলা মৎস্যজীবী দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.