Sylhet Today 24 PRINT

মারামারির মামলায় সুনামগঞ্জের কাউন্সিলর গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৯

ব্যবসায়ীকে মারধরের মামলায় সুনামগঞ্জ পৌর কাউন্সিলর আবাবিল নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।

আবাবিল নূর শহরের আরপিন নগর এলাকার বাসিন্দা ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর শহরের ব্যবসায়ী সুরুজ আলীকে পুরাতন জেলগেট এলাকায় লাঞ্ছিত করেন আবাবিল নূর। এ ঘটনায় সুরুজ আলীর ছেলে রাজিব আহমদ আবাবিল নূরের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় শনিবার আবাবিল নূরকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করে পুলিশ।

সদর থানার ওসি শহিদূর রহমান বলেন, মারামারির মামলায় কাউন্সিলর আবাবিল নূরকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.