Sylhet Today 24 PRINT

বড়লেখায় সীমান্ত অপরাধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে সভা

বড়লেখা প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত অপরাধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার মোহাম্মদ রেজাউল হক।

৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো: হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, রফিক উদ্দিন, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক আব্দুস শাকুর খান, বিনয় কুমার দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.