Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বিজয় শোভাযাত্রা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে সাড়ম্ভে মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক বিজয় শোভাযাত্রা বের করে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বাইপাসস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে প্রশাসনের এই শোভাযাত্রা ও পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা যুবলীগ নেতা সুভাস দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, খোকা বাবু, আব্দুল মজিদ, আব্দুল মালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, সহসভাপতি কামাল হোসেন মেম্বার, সদস্য তোফায়েল আহমদ, শেখ ফরিদ প্রমুখ।

এ সময় সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.