Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনী, ভানুগাছ বাজার, শমসেরনগর রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে মো. আফিল উদ্দিন নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শমসেরনগর রোডে অবস্থিত খাদ্য পণ্যের মূল্য অতিরিক্ত নেওয়ায় নিউ পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% টাকা প্রদান করা হয়। এছাড়াও  অভিযানকালে চৌমুহনীতে অবস্থিত মেসার্স সালাম ষ্টোরকে ২ হাজার  টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত নিলু ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন,  উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্য পণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.