Sylhet Today 24 PRINT

ভ্যাটবিরোধী আন্দোলন : রংমহল ও সুরমা টাওয়ারের সামনেও অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সুরমা টাওয়ার ও রংমহল ক্যাম্পসের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ১০টা থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ার ও সুরমা মার্কেট পয়েন্টস্থ সুরমা টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়ে এই দুই সড়কের যান চলাচল।

শিক্ষার্থীরা অবিলম্বে ‘শিক্ষার উপর থেকে অন্যায্য, অযৌক্তিক ভ্যাট’ প্রত্যাহারের দাবি জানান।

সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করায় বন্দরবাজার থেকে সিলেট- তামাবিল সড়ক ও বন্দরবাজার-তালতলা সড়কে দীর্ঘ যানজট সৃস্টি হয়।

দুপুর ২টার পর দুই স্থান থেকেই অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

একই দাবিতে চৌহাট্টা শহীদ মিনারের সামনের সড়কেও অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার ফের সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.