ডেস্ক রিপোর্ট | ১৩ সেপ্টেম্বর, ২০১৫
গ্যাস বিদ্যুৎের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা আজ ১৩ সেপ্টেম্বর’১৫, রবিবার বিকালে নগরীর রিকাবীবাজার পয়েন্টে এবং ওসমানী মেডিকেল এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২-১৯ সেপ্টেম্বর দাবি সপ্তাহ পালনের অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।
এডভোকেট উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) এর সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার আহ্বায়ক লিপন আহমেদ। সমাবেশ চলাকালীন সময়ে বিদ্যুত ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের প্রচারপত্র জনগণের মধ্যে বিলি করা হয়। এই দাবিতে কাজ করায় দলের কর্মীদের ধন্যবাদ জানান এবং আগ্রহের সাথে বক্তব্য শুনেন সবাই।
সমাবেশে বক্তরা বলেন, গত ৬ বছরে ৬ দফা বিদ্যুতের দাম বৃদ্ধির পর আবারো বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম এক ধাক্কায় ২৬.২৯% বাড়িয়েছে মহাজোট সরকার। বিশ্ববাজারে তেলের দাম কমছে কিন্তু বাংলাদেশে কমেনি। এমন এক সময়ে বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে যখন বাজারে দ্রব্যমূল্যবৃদ্ধির চাপে জনসাধারণ অতিষ্ঠ। এতে বেড়ে গিয়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। আগামী ডিসেম্বর মাসে আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী।
বক্তারা জনগনকে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।