Sylhet Today 24 PRINT

গোপাল কৃষ্ণ পাঠক শিবু’র মৃত্যুতে শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

নাট্যালোক সিলেট (আম্বরখানা) এর সভাপতি ও পনিটুলা দুর্গা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোপাল কৃষ্ণ পাঠক শিবু’র আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে পল্লবী সমাজ কল্যাণ সংস্থা।

সংস্থার সভাপতি হারুন চৌধুরী, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ও সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ এবং পনিটুলা দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তেুাষ কুমার ঘোষ, সাধারন সম্পাদক তপু ঘোষ পিন্টু এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তাঁরা পরলোকগতর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.