Sylhet Today 24 PRINT

৬ বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং রেলস্টেশনের ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে।

নিউজ ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৫


ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং রেলস্টেশনের ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ দক্ষিণাঞ্চলের রেলপথে সবধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন জানান, ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনটি পাগাচং রেলস্টেশনে এলে বিকট শব্দে ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ দক্ষিণাঞ্চলের সবধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর এসে তারা মেরামতের কাজ শুরু করবে।  তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে এ ব্যপারে তিনি কিছু জানাতে পারেননি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.