Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে চার জুয়াড়ি আটক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ নয়াবাজারের মাহাবুবের স" মিলের অফিস কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- ফেঞ্চুগঞ্জ ফরিদপুর গ্রামের মৃত শাহ গোলাম রব্বানীর ছেলে শাহ দুলাল মিয়া (৫২) একই গ্রামের মৃত গোপিকা রঞ্জন দাসের ছেলে গোবিন্দ দাস (৫৫), আহমেদ আলীর ছেলে শামিম আহমেদ (৫০) ও নিজামপুর গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে চান মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে তাস, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.