Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৪৮ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সদর উপজেলার ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, আবু সুফিয়ান, অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকারসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডলুরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্বাধীনতা উপত্যকা হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধকালীন সময় ডলুরা ৫নং সেক্টরের ‘বালাট’ সাব-সেক্টরের অংশ ছিল। মুক্তিযুদ্ধে এ এলাকাতে যুদ্ধরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষাতে ৬ একর ভূমির উপর ২০০৮ সালের ১২ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা সমাধি সৌধ স্থাপন করা হয়। ডলুরা শহীদ মিনারে ৪৮জন শহীদ মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.